জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। আজকাল আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করে থাকি পরিবার, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করার জন্য। তাছাড়া ফেসবুকে এমন অনেক বন্ধু তৈরি হয়, যাদের আমরা এ মাধ্যমেই চিনে থাকি।
তবে আমরা অনেকেই নিরাপদ থাকার কথা ভেবে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট ব্যক্তিগত করে রাখি। বিশেষ করে নিরাপত্তার দিকটা জোরদার করতে। এজন্য ফেসবুক প্রোফাইল লক করে রাখি। যার ফলে ফেসবুক প্রোফাইলে থাকা ছবি, পোস্ট, স্টোরিসহ কোনও তথ্যই বন্ধু ছাড়া অন্য কেউ দেখতে পারে না। ফলে নিরাপদ বোধ করেন অনেক ফেসবুক ব্যবহারকারী।
চলুন জেনে নেওয়া যাক ফেসবুক প্রোফাইল লক করার পদ্ধতি সম্পর্কে। প্রোফাইল লক করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপে প্রবেশ করে ফিডের ওপরের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। এরপর নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে ক্লিক করে সেটিংস নির্বাচন করতে হবে। এবার নিচে স্ক্রল করে ‘অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি’ অপশনের নিচে থাকা প্রোফাইল লকিং ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠার নিচের দিকে থাকা লক ইউর প্রোফাইল বাটনে ট্যাপ করলেই প্রোফাইল লক হয়ে যাবে।