০১ এপ্রিল ২০২৬

পৃথিবীর সবচেয়ে বড় সাপ কোনটি?

কিশোর ডাইজেস্ট ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৬
টাইটানোবোয়া। ছবি : গেটি ইমেজেস

বিশ্বের সবচেয়ে বড় সাপের কথা বললে প্রথমে আপনার কোন সাপের কথা মাথায় আসে? অনেকে যদিও গ্রিন অ্যানাকোন্ডার নাম নেবেন। এটি আমাজন জঙ্গলে পাওয়া যায়। শুনলে অবাক হবেন, এই বিরাট সাপের শরীরে বিষ নেই।

গ্রিন অ্যানাকোন্ডা এতটাই বড় হয় যে, সহজেই যে কাউকে গিলে ফেলতে পারে। তাদের দৈর্ঘ্য ৬ থেকে ১০ মিটার পর্যন্ত হয়। আপনি যদি মনে করেন, এই সাপটি বিশ্বের সবচেয়ে বড়, তবে ভুল ভাবছেন। এই গ্রিন অ্যানাকোন্ডার চেয়েও বড় সাপ রয়েছে। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সাপ ছিল টাইটানোবোয়া।

ডাইনোসরের যুগে এই সাপগুলো পাওয়া গিয়েছিল। টিভি নাইন বাংলার প্রতিবেদন জানাচ্ছে, এই সাপ এতটাই বিশাল ছিল যে সহজে যে কাউকে গিলে ফেলতে পারত। এমনকি সবচেয়ে বড় প্রাণীকে গ্রাস করার ক্ষমতা রাখত এই সাপ। এ কারণেই কেউ কেউ এই সাপকে দানব সাপও বলে। এই সাপগুলোর ওজন প্রায় দেড় হাজার কেজি এবং ৫০ ফুট লম্বা ছিল।

এই সাপগুেলো প্রথম ২০০৯ সালে কলম্বিয়াতে দেখা গিয়েছিল। তারপর থেকে বিভিন্ন গবেষণার মাধ্যমে উঠে আসতে থাকে একের পর এক নতুন তথ্য। আসলে তাদের জীবাশ্ম কলম্বিয়াতে দেখা গিয়েছিল। তখন থেকে সেই সাপ বিশ্বের বৃহত্তম সাপ হিসেবে বিবেচিত। বুঝতেই পারছেন, এই সাপ ডাইনোসর যুগের। ফলে বর্তমানে খুঁজে পাওয়া কঠিন।

জেনে অবাক হবেন, ২০১৮ সালে কয়েকজন মার্কিন বিজ্ঞানী দাবি করেছিলেন, এই সাপগুলো এখনও আমাজন নদীর কোথাও লুকিয়ে আছে। আমাজন নদী পৃথিবীর সেই সব বড় নদীগুলোর মধ্যে একটি, যা সম্পর্কে মানুষ এখনও সবকিছু জানে না। অনেকেই এই সাপের নাম জানে না। এই সাপটির নাম দেওয়া হয়েছিল টাইটানোবোয়া। কারণ, বিজ্ঞানীরা বিশ্বাস করতেন, এই সাপটি টাইটানিক জাহাজের মতোই বড় ছিল।