নিজেদের ১২৫ বছরের ইতিহাসে এক নারী কর্মকর্তাকে সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (১৩ এপ্রিল) এ ঘোষণা দেয় দেশটি। সামরিক বাহিনীর নেতৃত্বে পরিবর্তন আনার অংশ হিসেবে লেফটেনেন্ট জেনারেল সুসান কোয়েলকে সেনাপ্রধান বানানো হয়।
জানা গেছে, সুসান কোয়েল আগামী জুলাইয়ে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে সেনাবাহিনীর জয়েন্ট ক্যাপাবিলিটিসের প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি।
বর্তমানে সেনাপ্রধানের দায়িত্বে আছেন লেফটেনেন্ট জেনারেল সিমন স্টুয়ার্ট। তিনি ২০২২ সালের জুলাইয়ে সেনাবাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা হন।
সুসান কোয়েল চার দশকের বেশি সময় ধরে সেনাবাহিনীতে আছেন। এ সময় গুরুত্বপূর্ণ অনেক পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের সংঘাতেও অস্ট্রেলিয়ার হয়ে কাজ করেছেন তিনি।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এক বিবৃতিতে বলেছেন, “জুলাই থেকে, অস্ট্রেলিয়ার সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে আমরা প্রথম নারী সেনাপ্রধান পাব।
সূত্র: আলজাজিরা