২২ মে ২০২৬

বিশ্বের সবচেয়ে গরিব দেশ কোনটি?

কিশোর ডাইজেস্ট ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, ১৫:২০
বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটি স্বাধীনতাই পেয়েছে ২০১১ সালে। ছবি : সংগৃহীত

বিশ্বের কোনও দেশের দারিদ্র্য মাপা হয় কয়েকটি দিক মাথায় রেখে। এক হলো সে দেশের জিডিপি। অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সেই জিডিপিকে যদি কোনও দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে পাওয়া যায় জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু জিডিপি।

তার সঙ্গে যদি সে দেশের মানুষের ক্রয়ক্ষমতা পরিমাপ করা হয়, তাহলে সঠিকভাবে জানা যায় সে দেশের দারিদ্র্যের চেহারাটা কেমন। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ) ২০২৪ সালের দরিদ্র দেশের তালিকা প্রকাশ করেছে।

আইএমএফ প্রকাশিত সেই তালিকায় পরিষ্কার হয়ে গেছে বর্তমানে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ কোনটি। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশটি স্বাধীনতাই পেয়েছে ২০১১ সালে।

২০১১ সালের ৯ জুলাই মধ্য আফ্রিকার দেশ সুদানের থেকে ভেঙে তৈরি হয় সাউথ সুদান। দক্ষিণ সুদান তাই বিশ্বের সবচেয়ে নতুন স্বাধীন রাষ্ট্র।

নীলকণ্ঠের প্রতিবেদন আরও জানাচ্ছে, এই দক্ষিণ সুদানই হলো বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ। দক্ষিণ সুদানের পরই দারিদ্রের নিরিখে রয়েছে বুরুন্ডি। তারপর তৃতীয় স্থানে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বা সিএআর বা কার। চতুর্থ দরিদ্র দেশ কঙ্গো। আর পঞ্চম স্থানে রয়েছে মোজাম্বিক।

খেয়াল করলেই দেখা যায় বিশ্বের দরিদ্রতম পাঁচটি দেশই রয়েছে আফ্রিকায়। এখানেই শেষ নয়, আফ্রিকায় রয়েছে আরও অনেক দরিদ্র দেশ। তবে সবচেয়ে দরিদ্র এই পাঁচটি দেশ। শুধু আফ্রিকা নয়, সারা পৃথিবীতে তারা সবচেয়ে দরিদ্র।

সর্বাধিক পঠিত